সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম

ধানমণ্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানমণ্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিকশাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দিয়েছে।

ওই রিকশাচালকের বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে।

এ ছাড়া সকালে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে এক যুবক ও এক কিশোরকে আটক করে পুলিশ। যদিও পরে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

পুলিশ জানায়, ওই কিশোরের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। সে গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   ‘জয় বাংলা’ নারীকে   মারধর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close