প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২০ পিএম

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলার ঘটনায় তার ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের পর এই ঘটনা ঘটে। ব্যক্তিগত সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ বলছে, নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান মারা যান। হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলছেন, হামলাকারী লিমন এই পরিবারের সঙ্গে পূর্বপরিচিত। অর্থ লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল। এর আগে ওই বিচারক লিমনের বিরুদ্ধে থানায় একটি জিডিও করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস