প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২১ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ৮:২১ PM

সংগৃহীত ছবি
পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যালট পেপার ছাপানো হবে আর্মি প্রিন্টিং প্রেসে। এর জন্য মোট ৫০ লাখ ব্যালট ছাপানোর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার মুদ্রণ করা হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপটি উদ্বোধন করা হবে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য। এর মাধ্যমে প্রবাসী ভোটার, সরকারি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েদিরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।
এ উদ্দেশ্যে দেশীয় ১০ লাখ ও প্রবাসী ১০ লাখ ভোটার নিবন্ধনের সম্ভাবনা ধরে ব্যালট পেপার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতিও রাখা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ