বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
সরকার থেকে নির্দেশনা পেলে গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজনের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা আসার পরই নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সাংবাদিকদের তিনি বলেন, “যে প্রস্তাব এসেছে, তা আমাদের আনুষ্ঠানিকভাবে জানালে আমরা বসে আলোচনা করে মতামত দেব। এখন মন্তব্য দেওয়া ঠিক হবে না।”

ইসি কর্মকর্তারা জানান, একই দিনে দুটি ভোট নেওয়ার কিছু সুবিধা আছে। এতে নতুন আয়োজনের প্রয়োজন কমে যায় এবং ব্যয় প্রায় দুই-তৃতীয়াংশ কমানো সম্ভব। ভোটকেন্দ্র সম্প্রসারণ ও ব্যালট সংখ্যা বাড়াতে হবে, তবে গণনায় সময় বেশি লাগতে পারে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। গণভোটের জন্য আরও ৩শ’–৪শ’ কোটি টাকা প্রয়োজন হতে পারে। আলাদা করে গণভোট করলে প্রায় সমান অর্থ ব্যয় হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সরকার   গণভোট   ইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close