বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত: রাশমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নানা সময়ে বিভিন্ন ইস্যু আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা এমন একটি মন্তব্য করে বসেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

টক শো-তে রাশমিকা মান্দানা বলেছিলেন, “পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে মহিলারা মাসের এই দিনগুলোয় যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান।”

রাশমিকার এক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ওই শো-এর একটি ক্লিপ শেয়ার করে নিয়ে অভিনেত্রীর মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন। 

সেই পোস্টের জবাবে অভিনেত্রী নিজের হতাশা প্রকাশ করে লেখেন, “এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।”

এদিকে এই বক্তব্যটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। নেটিজেনরা অনেকে তার বক্তব্যটি নেতিবাচক এবং অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রাশমিকা   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close