বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণার সিদ্ধান্ত অবৈধ: ডাকসু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম

শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ দানের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেছে ডাকসু। তাদের ভাষ্য, কাউকে আজীবন সদস্যপদ দানের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নির্বাহী কমিটির নেই।

গতকাল বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর কার্যনির্বাহী কমিটির ২য় সাধারণ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দানের যে ঘোষণা হয়েছিল তার পুরোটাই ছিলো অবৈধ। এমনকি এ নিয়ে যেসব নিউজ করা হয়েছিল সেগুলোও ছিলো উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি বলেন, “আমাদের আজকের সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তন্মধ্যে অন্যতম হলো ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। সেমিস্টার ফাইনালের মতো নিয়মিত ডাকসু নির্বাচন হবে। এজন্য পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে আলোচনা হবে। সেখানে এর ফরম্যাট ঠিক করা হবে।”

ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তন্মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ ক্যাম্পাস গড়ার রূপরেখা প্রণয়ন, শিক্ষক মূল্যায়ন চালু ইত্যাদি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close