সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      
রাজবাড়িতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম
রাজবাড়িতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

রাজবাড়িতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

রাজবাড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে তার সমাধীস্থল রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে পুষ্পমাল্য অর্পণ করে, বাংলা একাডেমি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন।

পরে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলা একাডেমীর সচিব ড. মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলা একাডেমীর পরিচালক সমীর কুমার সরকার। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরি মুস্তাফিজুর রহমান।

সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। 

সাহিত্যিক মীর মশাররফ হোসেন রত্নবতী, বসন্তকুমারী, জমিদার দর্পণ, গড়াই ব্রিজ বা গৌড়ী সেতু, এর উপায় কি (প্রহসন) বিসাদসিন্ধুসহ ৩৭ টি গ্রন্থ, নাটক, কবিতা রচনা করেছেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ি   সাহিত্যিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close