শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
জেলে নৌকায় ডাকাতি ২৬ লাখ টাকার মালামাল লুট, আহত-২০
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম

ইলিশ মৌসুমে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে ফের সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল কুপিয়ে ও গুলি করে অন্তত ২০ জেলেকে আহত করে ২৬ লাখ টাকার মাছ, জাল, তেল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।

চলতি মাসে উপজেলার ভাসানচরের দক্ষিণে গাঙ্গরিয়ার চর এলাকায় এসব ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, নদীতে টহল না থাকায় একের পর এক নৌকা ডাকাতির ঘটনা ঘটছে।

ট্রলার মালিক সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামের রসুল আহমেদ (৫০) জানান, ডাকাতদল প্রথমে জেলেদের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে ট্রলারে থাকা প্রায় ২ হাজার কেজি ইলিশ (মূল্য প্রায় ১৮ লাখ টাকা), ১৫০০ কেজি পুঁয়া মাছ (২ লাখ ২৫ হাজার টাকা), ৪ ব্যারেল জ্বালানি তেল (৮৪ হাজার টাকা), বিভিন্ন কোম্পানির ১৫টি মোবাইল ফোন এবং প্রায় ৩ লাখ টাকার খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়। জালসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৬ লাখ ৯ হাজার টাকা।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় রসুল আহমেদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী ও জেলেরা দ্রুত নদীতে নিয়মিত টহল জোরদার এবং জলদস্যু দমন অভিযানের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  জেলে   নৌকা   ডাকাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close