প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:১০ পিএম

ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর এই বৈঠক ডেকেছে দলটি।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭ টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা যায়, প্রধান উপদেষ্টার ভাষণে আসা বিষয়গুলো নিয়ে নিজেদের করণীয় ও প্রতিক্রিয়া কী হবে তা নির্ধারণে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।