বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শান্তর সেঞ্চুরি, ৩০১ রানের লিড নিয়ে বাংলাদেশর ইনিংস ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বোলিং ও ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ৮ উইকেটে ৫৮৭ রানে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে। এতে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৩০১ রানের।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল দুর্দান্ত। শুরুতে মাহমুদুল হাসান জয়ের ১৭১, সাদমান ইসলামের ৮০ রানের পর মুমিনুল হক যোগ করেন ৮২ রান। এরপর দুর্দান্ত ব্যাটে শান্ত ১১৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর অষ্টম। তার এই ইনিংসটি সাজানো ছিল ১৪ চারে। এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। অ্যান্ডি ম্যাকবার্নির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিলিয়ে দিতে হয় উইকেট।

এর মধ্যে মুশফিকুর রহিম অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৫২ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে। শান্তর মতো ওয়ানডে স্টাইলে ব্যাট চালান লিটনও। ৬৬ বলে ৬০ রান করে তিনি হ্যামফ্রিসের বলে হ্যারি টেক্টরের তালুবন্দি হয়ে ফেরেন। 

শেষদিকে বাকিরা লড়তে পারেননি বেশিক্ষণ। মেহেদী হাসান মিরাজ ১৭, হাসান মুরাদ ১৬ রানে বিদায় নেন। হাসান মাহমুদ ১৩ ও নাহিদ রানা ৪ রানে অপরাজিত থেকে লিড তিনশ ছাড়ান। 

আয়ারল্যান্ডের হয়ে ফাইফার পান হ্যামফ্রিস। ১৭০ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট। দু’টি উইকেট পান ব্যারি ম্যাককার্থি। একটি উইকেট নেন ম্যাকবার্নি। 

আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়েছেন পল স্টার্লিং (৬০) ও কেড কার্মাইকেল (৫৯), তবে দলের বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি।

এর আগে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮৬ রানে। স্পিনার মিরাজ ৩ উইকেট, আর হাসান মুরাদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। ফাস্ট বোলার হাসান মাহমুদও ছিলেন দারুণ, তুলে নেন ২ উইকেট। 

স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  শান্তর সেঞ্চুরি   ৩০১ রানের   লিড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close