শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীকে হত্যার দায়ে সুইডেন প্রবাসীর মৃত্যুদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরে স্ত্রী সাজিয়ে আফরিন রোদেলাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান (২৮)-কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। 

মামলায় আট আসামির মধ্যে সাতজনকে বেকসুর খালাস দেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামি সোহান সুইডেনে পলাতক থাকায় ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনাও দিয়েছে আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাড. গোলাম রব্বানী ভুঁইয়া রতন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, সুইডেন প্রবাসী সোহানের সঙ্গে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর বিয়ে হয় রোদেলার। এর দুই বছর পর ২০১৭ সালের ১১ জানুয়ারিতে নিজ বাড়িতে নিয়ে যান। বিয়ের দেড় মাস পর যৌতুক না পেয়ে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি রোদেলাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় পরদিন রোদেলার মাতা রুমানা খান বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই বছরের সেপ্টেম্বর মাসে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

২০১৫ সালে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের মিজানুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমানের সঙ্গে আলীপুরের শওকত হোসেন খানের মেয়ে সাজিয়ে আফরিন রোদেলার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার স্বজনরা যৌতুকের দাবিতে রোদেলার উপর নির্যাতন চালাচ্ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  স্ত্রী হত্যা   সুইডেন প্রবাসী    মৃত্যুদণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close