প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের লকডাউনকে কেন্দ্র করে নোয়াখালীতে নেই কোন উত্তাপ, জনজীবন স্বাভাবিক। পুলিশের বিশেষ অভিযানের আটক হয়েছে ১৮ জন।
বৃহস্পতিবার (১৩নভেম্বর) সকাল থেকে কুমিল্ল-ফেনী-লক্ষীপুর-নোয়াখালী সংযোগস্থলে চৌমুহনী চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন চত্বরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রয়োজনীয় কাজে সবাই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে।
এদিকে নোয়াখালী চৌমুহনী চৌরাস্তায় লকডাউনের প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
বিক্ষোভ মিছিল থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবি করেন নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/ এমএস