বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:১৬ পিএম

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজের মাঝামাঝি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের অন্ধকারে রেললাইনে এমন নাশকতা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় রয়েছে। পরে তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।

তিনি আরও বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা। এটি স্পষ্টভাবে ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত দেয়।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   রেললাইন   ফিশপ্লেট   নাশকতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close