প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ১:৫৬ PM

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
বরগুনায় জুলাই শহিদস্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন নির্মিত জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা' এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে।
১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, স্মৃতি স্তম্ভের বেদিতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়য়ন্ত্রনে কাজ করে পুলিশ। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমিসহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ