বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠকে যারা ছিলেন
হাসিনা ও পুতুলের মধ্যে কথা কাটাকাটি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ১:৫৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতৃত্ব ভারতের রাজধানী দিল্লিকে এখন তাদের রাজনৈতিক কৌশল নির্ধারণের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। জানা গেছে, সেখান থেকেই তারা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা ও সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করছেন।

সাম্প্রতিক সময়ে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সাবেক সরকারি কর্মকর্তা ও সাবেক এমপিদের নিয়ে একাধিক গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকগুলোতে আন্দোলনের পরিকল্পনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র জানায়, দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া একটি সুরক্ষিত বাড়িতেই বর্তমানে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে তার সঙ্গে রয়েছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, যিনি সম্প্রতি ডব্লিউএইচও’র দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের প্রধানের পদ হারিয়েছেন। বাসাটি এখন কার্যত একটি ‘ওয়ার রুম’-এ পরিণত হয়েছে।

ওই বাসভবনে চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সেখানে অবস্থান করছেন ভারতের দায়িত্বে থাকা সাবেক এক হাইকমিশনার এবং একজন আইনজীবী, যিনি আইনি ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়গুলো দেখছেন। দিল্লি প্রেস ক্লাবের এক সাংবাদিকও সহযোগিতা করছেন বলে জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি আন্দোলনের পরিকল্পনা নিয়ে মা-মেয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ৪ নভেম্বর পুতুল শেখ হাসিনাকে আপাতত নীরব থাকার পরামর্শ দিলে তিনি ক্ষিপ্ত হন বলে ঢাকার নিরাপত্তা সংস্থা সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে।

অন্য একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ১১ অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী-এমপিদের অংশগ্রহণে চার ঘণ্টাব্যাপী একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জে. (অব.) আকবর হোসেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি সাইফুল ইসলাম, চট্টগ্রামের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চু, কক্সবাজারের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরোয়ার কমল, ফরিদপুরের আয়মন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির।

বৈঠকে তিনটি প্রধান বিষয়ে আলোচনা হয়;

১. সাম্প্রতিক ‘গুম প্রসিকিউশন চার্জ’-এ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অন্তর্ভুক্তি নিয়ে করণীয় নির্ধারণ।

২. আগামী জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ও আন্দোলন জোরদার করা।

৩. দল পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত।

পরে শেখ হাসিনার সঙ্গে এই বৈঠকে উপস্থিতদের নিয়ে মেয়ে সায়মা ওয়াজেদ প্রশ্ন তোলেন। তার মতে, এদের কারণেই বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু শেখ হাসিনার যুক্তি, এই ব্যক্তিদের মাধ্যমেই পরিস্থিতি বদলানো সম্ভব।

সূত্র: আমার দেশ


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  দিল্লি   শেখ হাসিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close