প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ২:২২ PM

সংগৃহীত ছবি
রাজধানীতে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
সেখানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলানো অবস্থায় দেখা যায় তাদের। ব্যানারের নিচে জাতীয় পতাকা মাথায় বেঁধে লাঠি হাতে অবস্থান নেয় সংগঠনের কর্মীরা।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরবর্তীতে ভবনটি কিছু সময় পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে জুলাই গণঅভ্যুত্থানপন্থী শক্তিগুলো।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।