বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৫২ AM আপডেট: ১৩.১১.২০২৫ ৮:১৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী কাজল আবারও বিতর্কের কেন্দ্রে। এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। তার মতে, “বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট থাকা জরুরি।”

কাজলের এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো টানাপোড়েন চলছে?

সম্প্রতি অ্যামাজন প্রাইমের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর বিশেষ পর্বে সঞ্চালিকা টুইঙ্কল খান্না অতিথিদের প্রশ্ন করেন, বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি নবায়নের সুযোগ থাকা প্রয়োজন?

প্রশ্নটির জবাবে অতিথি ভিকি কৌশল, কৃতি স্যানন ও টুইঙ্কল খান্না একমত হন যে সম্পর্ক টিকিয়ে রাখার মূল বিষয় হলো বোঝাপড়া, মেয়াদ নয়। কিন্তু কাজল ভিন্ন মত প্রকাশ করে বলেন, “আমার মনে হয় বিবাহিত সম্পর্কে রিনিউয়াল অপশন থাকা উচিত। বরং তার চেয়েও বেশি দরকার এক্সপায়ারি ডেট।”

টুইঙ্কল খান্না তখন মজা করে বলেন, “বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয় যে এক্সপায়ারি ডেট লাগবে!”

এর জবাবে কাজল বলেন, “ঠিক তাই, কিন্তু সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই যদি সম্পর্কের একটি নির্দিষ্ট মেয়াদ থাকত, তাহলে কেউই অপ্রয়োজনে কষ্ট পেত না।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  কাজল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close