বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৩৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:০৮ AM

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও বহু যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাটি ঘটে বুধবার (১২ নভেম্বর) সকালে আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে।


সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আরেকুইপা আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই ৩৬ জন মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।


ওয়ালথার ওপোর্তো স্থানীয় এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, দুর্ঘটনাটি ঘটে যখন যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই দমকলকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।


পেরুর পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অতীতেও একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে, কারণ পাহাড়ি সড়কটি অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক।


সূত্র: রয়টার্স


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  পেরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close