সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
ডাকসু থেকে শেখ হাসিনার ‘আজীবন’ সদস্যপদ বাতিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৪২ AM আপডেট: ১৩.১১.২০২৫ ১২:৪৯ এএম

শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ দানের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেছে ডাকসু। তাদের ভাষ্য, কাউকে আজীবন সদস্যপদ দানের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ডাকসুর নির্বাহী কমিটির নেই।


বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর কার্যনির্বাহী কমিটির ২য় সাধারণ সভা শেষে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানানো হয়।


ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ”২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দানের যে ঘোষণা হয়েছিল তার পুরোটাই ছিলো অবেধ। এমনকি এ নিয়ে যেসব নিউজ করা হয়েছিলো সেগুলোও ছিলো উদ্দেশ্যপ্রনোদিত।”


তিনি বলেন, আমাদের আজকের সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তন্মধ্যে অন্যতম হলো ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। সেমিস্টার ফাইনালের মতো নিয়মিত ডাকসু নির্বাচন হবে। এজন্য পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে আলোচনা হবে। সেখানে এর ফরম্যাট ঠিক করা হবে। 


ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তন্মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ ক্যাম্পাস গড়ার রূপরেখা প্রণয়ন, শিক্ষক মূল্যায়ন চালু ইত্যাদি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ডাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close