বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
তামাবিল ইমিগ্রেশন দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ AM

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর সাজা ভোগ করে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক।

বুধবার (১২ নভেম্বর) দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে ওই পাঁচ বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. বজলুর রশিদ।


তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ৫ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উকিয়াং নামক সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৫ জন বাংলাদেশী নাগরিকের কারাভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন জেল খেটে তাঁরা বুধবার তামাবিল দিয়ে দেশে ফেরত আসেন।

তাঁরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাসির উদ্দিন (২৫), আব্দুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৭), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে ইকবাল আহমেদ (১৯), মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে আবুল হোসেন (২৫)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনীপ্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  তামাবিল ইমিগ্রেশন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close