বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৩ নভেম্বরকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩১ AM

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্ধারিত হতে পারে। এদিনকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রায় ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, র‌্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থা।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারে সুপ্রিম কোর্ট থেকে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়। গত ১০ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় সাবেক আইজিপি মামুন পরবর্তীতে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। চিফ প্রসিকিউটরও একই দাবি জানান। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিদের খালাস প্রার্থনা করেন।

রায় ঘোষণার তারিখ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার দেশব্যাপী ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করেছে। এরইমধ্যে রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ঢাকার বাইরে থেকে ভাড়ায় লোক এনে এসব নাশকতা ঘটানো হচ্ছে।

বুধবার ভোর থেকে রাজধানীর হাইকোর্ট, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিএমপির ৫০টি থানায় জোরদার তল্লাশি চলছে।

ডিএমপি কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, “রাজধানীতে শঙ্কার কিছু নেই। জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।”

রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) এবং খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীগুলোকে আরও কঠোর হতে হবে।”

জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, “১৩ নভেম্বর নাশকতা প্রতিরোধে আমরা মাঠে থাকব।”

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “৭২-এর বাকশালপন্থি ও ২৪-এর জুলাইপন্থিদের সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে। জনগণের শক্তিই জিতবে।”

এদিকে, বিভিন্ন ছাত্র সংগঠনও ঘোষণা দিয়েছে, “যেকোনো ফ্যাসিবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে থাকবে।”

বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে একটি ডকুমেন্টারি প্রদর্শনের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সন্ধ্যায় মৌচাকে ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়, যা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এদিকে পেট্রল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ১০টি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ১৩ নভেম্বরের রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরো রাজধানী এখন কঠোর নিরাপত্তা বলয়ে আবদ্ধ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ১৩ নভেম্বর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close