বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
যশোরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:০২ AM

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাজার নিয়ন্ত্রণে আয়োজিত মতবিনিময়সভায় তিনি বলেন, “ব্যবসায়ীরা বলছেন—পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও কেন দাম বাড়ছে, সেটি পরিষ্কার হতে হবে। কেউ যদি সরকারের ভাবমূর্তি নষ্ট বা অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বাজারে কারসাজি করে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ডিসি আরও বলেন, প্রতিটি পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের পাইকারি পর্যায়ের চালানের কপি দোকানে রাখতে হবে। কেউ চালান দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন টিপু বলেন, “বাজারদর স্থিতিশীল রাখতে চেম্বারের বাজার মনিটরিং কমিটি কাজ করছে। কোনো ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক।”

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেশ বিশ্বাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ বড়বাজারের মুদি ও সবজি ব্যবসায়ীরা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   দাম নিয়ন্ত্রণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close