বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:০৭ AM

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে ' সুজন-সুশাসনের জন্য নাগরিক '-এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) সকাল সারে ১১টায় কেক কেটে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সুজনের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। 

"সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ" প্রতিপাদ্যে  আয়োজিত এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুজনের প্রধান দাবী "রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই।"

জেলা কমিটির সহ-সভাপতি শহীদুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও জেলা সম্পাদক হলধর দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সুজন জেলা কমিটির সহসভাপতি এ কে এম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, দেলোয়ার হোসেন ভূঞা, সতীশ চন্দ্র বিশ্বাস, জয়নাল আবেদীন,
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, তৈয়বুর রহমান, শংকর দাস, সদরের সভাপতি মনজিল এ মিল্লাত ও সম্পাদক মোঃ সবুজ মিয়া প্রমুখ। 

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে "রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই।" শ্লোগান নিয়ে হলধর দাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 


স্বদেশ প্রতিদিন/ এমএস  


আরও সংবাদ   বিষয়:   সুজন   ২৩তম প্রতিষ্ঠা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close