বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শোরে আ.লীগের তিন কর্মীর বাড়িতে ককটেল হামলা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ পিএম

যশোরে এক রাতে আওয়ামী লীগের তিন কর্মীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে যশোর সদর উপজেলার সুজলপুর ও হ্যাচারিপাড়ায়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার পর সুজলপুরের ৩ নম্বর পাড়ার কসাই রফিকের বাড়িতে কে বা কারা এসে আকস্মিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় রফিকের বাড়ির সামনের নিচতলার ছাদে ককটেলগুলো বিস্ফোরিত হয়। এরপর পাশের শরীফের বাড়িতেও ককটেল নিক্ষেপ করা হয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। বিস্ফোরণের সময় জানালার কাচও ভেঙে যায়।

কয়েক মিনিটের ব্যবধানে হ্যাচারিপাড়ায় কসাই নজরুলের বাড়িতেও একইভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে কসাই রফিকের ছেলে সুমন ইসলাম বলেন, ৭/৮ জন মোটরসাইকেলে এসেছিল। তাদের মুখ বাঁধা ছিল এবং অনেকে হেলমেট পরা ছিল। কাউকেই চিনতে পারিনি।

স্থানীয়রা আরও জানান, কসাই নজরুল, শরীফ ও কসাই রফিক তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।


আরও সংবাদ   বিষয়:  ককটেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close