বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাণিজ্যিক এলাকা কুটি বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা দাবী, কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ধারণা করছে, বৈদ্যতিক শর্ক শার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

দমকল বাহিনী, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুটি বাজার কসবা উপজেলার একটি বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে অনেক পুরনো ব্যবসা প্রতিষ্ঠান। গত মঙ্গলবার রাত ১২টার দিকে কুটি বাজার মসজিদ সংলগ্ন মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার স্টেশনের ২টি ইউনিট এবং জেলার পাশর্^বর্তী উপজেলা আখাউড়ার ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।

বেকারী, কনফেকশনারী, ওধুধের ফার্মেসী, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকানসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান এ আগুনে আগুনে পুড়ে গিয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সমস্ত মালামাল পুড়ে গেছে। এখন একদম নিঃস্ব অবস্থায় রয়েছেন। কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবী করছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আশিকুর রহমান জানান, দোকানের ক্যাশে প্রায় নগদ ছয় লক্ষ টাকা ছিলো। রাত হয়ে যাওয়ায় টাকাগুলো সাথে নেয়া হয়নি। ক্যাশেই ছিলো। এ দোকানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, দোকানে মাল ভর্তি ছিল। আগুন থেকে কিছুই বাঁচাতে পারিনি। এখন দাঁড়ানোর মতো অবস্থাও নেই। কসবার কুটি চৌমহনী ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কয়ক্ষতি নিরুপন করার জন্য বলা হয়েছে।

 

স্বদেশ প্রতিদিন/আরএফ 



আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close