বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৪:৫৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

আজ বুধবার (১২ নভেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাদের মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নতুনভাবে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৬৪০। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১, অর্থাৎ গত এক মাসে নতুন করে ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে।

এছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জনে।

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যভিত্তিক সহিংসতা ও নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। এই পরিস্থিতিতে বছরের শেষের দিকে নতুন আগতদের জন্য ক্যাম্পে বায়োমেট্রিক সনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশই নারী ও শিশু।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close