বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
আর্শীবাদ ও অভিশাপের গ্যাঁড়াকলে এআই
সুব্রত আপন
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রযুক্তি পুরো পৃথিবীর যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপও বটে। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার পৃথিবীটাকে করে দিয়েছে হাতের মুঠোয়। বাংলাদেশে প্রযুক্তি ব্যবহারের বহু যুগ পূর্বে কবি নজরুল বলেছিলেন, “থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে।”

আজ ইন্টারনেট ব্যবহার করে মানুষ চাইলেই হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, স্কাইপি, ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জারসহ নানা সাইট ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারেন প্রতি সেকেন্ডে। প্রযুক্তির ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলেছে বহুগুণ সহজ। অফিস, আদালত, ব্যবসা-বাণিজ্যের ছোটখাটো কাজের পাশাপাশি মহাকাশযানের মতো বড় প্রজেক্টের বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আজ পুরো বিশ্ব অচল।

তেমনিভাবে বিজ্ঞানের এসবের সবচেয়ে জনপ্রিয় আবিষ্কার ‘এআই’ ইতিবাচক যেমন, তেমনি নেতিবাচক দিকও কম নয়। যুগান্তকারী এই প্রযুক্তি ব্যবহার করে মানুষ যেমন সহজেই করছে চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির রোবটের ব্যবহার মানবজীবনকে করে দিয়েছে ঝুঁকিমুক্ত; তেমনিভাবে বর্তমান সময়ে এআই-নির্মিত নিখুঁত রিয়েলিস্টিক ছবি ও ভিডিও এডিটিং করে মানুষের বিশ্বাসের জায়গায় কৃত্রিম সংকট তৈরি করছে। ভবিষ্যতে মানুষের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই দেখা মেলে এআই-নির্মিত প্রেমিক-প্রেমিকার রিয়েলিস্টিক ছবি। প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে নানা মানুষের মুখ ব্যবহার করে ভুয়া বক্তব্য, ফাঁস হচ্ছে ভিআইপিদের কল রেকর্ড, ব্যঙ্গাত্মক ভিডিও ও ছবি। সাধারণ মানুষ আসল এবং নকলের দ্বিধাদ্বন্দ্বে পড়ে বিভ্রান্ত হচ্ছে সহজেই। বাংলাদেশের বহু জায়গায় এআই-নির্মিত ভুয়া ছবি ও কনটেন্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পারিবারিক ও সামাজিক উশৃঙ্খলতা তৈরি করছে। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে গুজব, বাড়ছে নিরাপত্তাহীনতা ও সন্দেহের চোখ।

এখনও পর্যন্ত এআই কনটেন্ট ও ছবিতে নাগরিক সচেতনতা না থাকার ফলে সৃজনশীল এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করে সত্য-মিথ্যার সীমারেখা মুছে যাচ্ছে। বহু অসাধু লোক ফেক আইডির মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এআই-এর নিখুঁত কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা তৈরি করছে।

মানুষের কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বিনোদন, প্রচারণা, বাণিজ্যিক বিজ্ঞাপনে মডেল বাদ দিয়ে এআই-নির্মিত চটকদার বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই প্রযুক্তি ভয়াবহভাবে প্রভাব ফেলতে পারে। এই প্রযুক্তির সহজলভ্য ব্যবহারের ফলে আসন্ন নির্বাচনে ভুয়া কনটেন্ট বানিয়ে জনমতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নানাভাবে প্রভাব ফেলতেও পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন শাহরিয়ার বলেন, “প্রযুক্তি নিজে কখনো ক্ষতিকর নয়; বরং মানুষের অপব্যবহারই তাকে ভয়ঙ্কর করে তোলে। ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানিগুলো তাদের টুলের সঠিক ব্যবহার নিশ্চিত করে মজবুত অ্যালগরিদম তৈরি করতে হবে। বর্তমানে এসে এআই প্রযুক্তির এই ব্যবহার থামিয়ে ফেলা সম্ভব নয়, তবে সরকারের উচিত দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা। দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত না হলে ভবিষ্যতে ব্যক্তি, সমাজ ও রাজনীতি কেন্দ্রিক নানামুখী সংকট মোকাবেলা করতে হবে জাতিকে।”

সাংবাদিক আনম হাসান মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজকের পৃথিবীতে মানবজীবনকে বদলে দেওয়ার এক বিরাট শক্তি। তবে এর ভুল ব্যবহার সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এআই ব্যবহার করে ভুয়া খবর ছড়ানো, ছবি ও কণ্ঠস্বর নকল করে প্রতারণা করা কিংবা সামাজিক বিভাজন তৈরির মতো কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলছে। ফলে ব্যক্তি ও সমাজ উভয়েই আস্থা সংকটে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা।

প্রয়োজনে আইনি কাঠামো, নৈতিকতা এবং সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। অন্যথায় এই অসাধারণ প্রযুক্তি মানবকল্যাণের বদলে মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এআই   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close