প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ AM

সংগৃহীত ছবি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিনে সকালেই আয়ারল্যান্ডের ইনিংস শেষ করে দিয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ পর্যন্ত ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে থাকা সফরকারীরা মাত্র ১৪ বল খেলতেই অলআউট হয় ২৮৬ রানে।
বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ডের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। ৬০ বলে ৩০ রান করা জর্ডান নেইল তাইজুলের লেগ বিফোরে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান। সঙ্গে থাকা ব্যারি ম্যাকার্থি ৩১ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন। এর ফলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে।
প্রথম দিনে ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছিল সফরকারীরা। দলের কোনো রান যোগ না হতেই আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ফিরেন হাসান মাহমুদের বলে। ৯৬ রানের জুটিতে পল স্টার্লিং ও চাদ কারমাইকেল হাল ধরলেও, স্টার্লিং ৬০ রানে নাহিদ রানার ক্যাচে আউট হন। এরপর হ্যারি টেক্টর ১ রান করেই এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের বলে।
চাদ কারমাইকেল ৫৯ রানে ফেরেন মিরাজের শিকার হয়ে। চা-বিরতির পর ২০০ রানের মাইলফলক স্পর্শ করে আয়ারল্যান্ড, কিন্তু পরবর্তী ২২ রানে ৩ উইকেট হারায় তারা। অভিষিক্ত হাসান মুরাদ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট নেন কার্টিস ক্যাম্ফারকে (৪৪) ফেরিয়ে। ২১৮ রানে লোরকান টাকার ৪১ রানেও স্টাম্পিং হন তারই বলে। প্রথম দিনের শেষ উইকেট হিসেবে ২২২ রানে ম্যাকব্রাইনের বিদায় ঘটে।
দ্বিতীয় দিনে মাত্র ১৪ বল খেলেই আয়ারল্যান্ড ২৮৬ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান হাসান মাহমুদ। জোড়া উইকেট শিকার করেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ। নাহিদ রানাও নেন একটি উইকেট।
স্বদেশ প্রতিদিন/এনআর