বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাব-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির নির্দেশনা দেন বিভাগের শিক্ষার্থী মো. শাহিন আলম।

নাটকটি মৃত্যুর অনিবার্যতা, সময়ের অনিশ্চয়তা এবং মানুষের অস্তিত্ববোধকে কেন্দ্র করে নির্মিত। রহস্যময় এক আগন্তুকের আগমনকে ঘিরে মানুষের ভয়, অপরাধবোধ ও জীবনের অন্তিম মুহূর্তে নিজের সত্তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা—এই বিষয়গুলিই নাটকের মূল প্রতিপাদ্য।

নির্দেশক মো. শাহিন আলম বলেন, ডেথ নক আমার কাছে শুধু একটি নাটক নয়—এটি আত্মসমালোচনার এক যাত্রা। আমরা জীবনের ব্যস্ততায় মৃত্যুর অবশ্যম্ভাবিতা ও তার গভীর তাৎপর্য প্রায়ই ভুলে যাই। এই নাটকের মাধ্যমে দর্শকদের সেই অজানা মুহূর্তের সামনে দাঁড় করানোর চেষ্টা করেছি, যেখানে জীবন, সময় ও মৃত্যু এক বিন্দুতে এসে মিলিত হয়। সহশিল্পী, দলীয় সদস্য ও দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ—তাদের ভালোবাসা ও অংশগ্রহণই এই প্রযোজনাকে জীবন্ত করে তুলেছে। ‘ডেথ নক’ মনে করিয়ে দেয়, প্রতিটি ‘নক’ হয়তো শেষ নয়; বরং নতুন এক উপলব্ধির দরজা খোলার আহ্বান।

এই প্রযোজনার মাধ্যমে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সৃজনশীলতা, মঞ্চনির্মাণ ও ভাবপ্রকাশের দিক থেকে নিজেদের সক্ষমতা আবারও তুলে ধরেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   নাটক   ডেথ নক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close