প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ AM আপডেট: ১২.১১.২০২৫ ৭:৩৯ এএম

সংগৃহীত ছবি
ভারতের মধ্য প্রদেশের ইন্দোর শহরে পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটায় বেরিয়ে বিপাকে পড়লেন এক যুবক। হঠাৎ সেখানে উপস্থিত হয়ে হাতেনাতে ধরে ফেলেন তার স্ত্রী। এরপর রাস্তায় তিনজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও টানাহেঁচড়ার ঘটনা ঘটে। সেই নাটকীয় মুহূর্তের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা যায়, গত মাসে করবা চৌথের রাতে এক নারী তার স্বামীকে পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে দেখে রাগে ফেটে পড়েন। মুহূর্তেই রাস্তায় শুরু হয় উত্তেজনা, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ঘটনাটি ঘটেছে ইন্দোরের নন্দা নগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সন্দীপ শামি। তিনি শহরের নগর প্রশাসন দপ্তরের কর্মচারী
গত ১০ অক্টোবর প্রেমিকাকে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন সন্দীপ। এ সময় তার স্ত্রী হঠাৎ ঘটনাস্থলে পৌঁছে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্ত্রী এক হাতে স্বামী ও অন্য হাতে তার পরকীয়া প্রেমিকাকে ধরে টানছেন এবং জোরে জোরে চিৎকার করছেন। স্বামী ও তার প্রেমিকা তাকে শান্ত করার চেষ্টা করলেও ওই নারী তাদের ছাড়তে অস্বীকার করেন। প্রায় আধা ঘণ্টা ধরে রাস্তায় চলে এই তীব্র বাকবিতণ্ডা।
https://twitter.com/i/status/1977439601104232721
ঘটনাস্থলে উপস্থিত অনেকেই মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ স্ত্রীর সাহসিকতার প্রশংসা করলেও, অনেকেই মত দিয়েছেন—এ ধরনের ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনা ঠিক হয়নি।
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ