বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘চাকরি খুঁজছি’ জানিয়ে আবাসিক হোটেলে ওঠেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইমুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুর জেলা শহরের রয়েল রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ উপ-পরিচালক নাইমুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার এ আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে মাদারীপুর সদর থানার পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা ও পূলিশ সূত্রে জানা যায়, নাইমুর রহমান রোবার অফিসে এসেছিলেন। পরে দুপুর ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে বের হয়ে যান। এরপর তিনি নিখোঁজ হন। দুপুর  ১২ টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন।

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, “তিনি একদিন আগে এসে আমাদের হোটেলে অবস্থান করছিলেন। চাকরির সন্ধানে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।”

মাদারীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, “বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। খবর পাই তিনি মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আবাসিক   হোটেল   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close