আ. লীগের বিরুদ্ধে থাকা সকল মামলা তুলে নেবে বিএনপি: মির্জা ফখরুল
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৬:৫৬ PM

সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি ও আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না৷ যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোরজবরদস্তি তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না৷ এসব আমরা মেনে নেব না।
আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আর পাগলামি করবেন না৷ জনগণের কাছে মাফ চান৷ এখনো মাফ চাননি৷ ছোট বাচ্চা-ছেলেগুলোকে গুলি করে মেরেছেন।
তিনি বলেন, আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না৷ শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি৷
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।