বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
মস্তিষ্ক ছাড়াই জন্ম নেওয়া সেই অ্যালেক্স এখন ২০ বছরের তরুণী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:০১ পিএম

মস্তিষ্ক ছাড়াই জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের তরুণী অ্যালেক্স সিম্পসন চিকিৎসকদের সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে উদযাপন করেছেন নিজের ২০তম জন্মদিন। গত ৪ নভেম্বর ২০ বছরে পা দিয়েছেন তিনি। জন্মের পর চিকিৎসকরা তাঁর বাবা-মাকে জানিয়েছিলেন—অ্যালেক্স চার বছরের বেশি বাঁচবেন না। কারণ তিনি জন্মেছিলেন ‘হাইড্রানেনসেফালি’ নামের এক বিরল স্নায়বিক রোগ নিয়ে, যেখানে মস্তিষ্ক প্রায় অনুপস্থিত থাকে।


হাইড্রানেনসেফালি একটি অত্যন্ত বিরল ও গুরুতর স্নায়বিক ব্যাধি। এই রোগে মস্তিষ্কের দুই অর্ধগোলক আংশিক বা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে, এবং সেই স্থানটি ভরে যায় সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে (মস্তিষ্ক-মেরুদণ্ডীয় তরল)। সাধারণত এই রোগে আক্রান্ত শিশুরা জন্মের পর কয়েক বছরের মধ্যেই মারা যায়। তাই অ্যালেক্সের ২০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা চিকিৎসকদের কাছে এক “মেডিকেল মিরাকল” বা চিকিৎসা-বিজ্ঞানের বিস্ময় হিসেবে দেখা হচ্ছে।


অ্যালেক্সের বাবা শন সিম্পসন বলেন, “এই রোগের মানে হলো—তার মস্তিষ্ক নেই। এমনকি অর্ধেকও নয়, পুরো মস্তিষ্কই অনুপস্থিত। কেবল সেরিবেলাম অংশের আকার আমার কনিষ্ঠ আঙুলের অর্ধেকের মতো।”

হাইড্রানেনসেফালির কারণে অ্যালেক্সের দৃষ্টি ও শ্রবণশক্তি নেই। তবুও তাঁর পরিবার বিশ্বাস করে, অ্যালেক্স আশপাশের মানুষের উপস্থিতি ও অনুভূতি টের পান। অ্যালেক্সের ছোট ভাই এসজে বলেন, “অ্যালেক্সের পাশে কেউ দুশ্চিন্তায় থাকলে, কোনো কথা না বললেও ও সেটা বুঝে ফেলে। এমনকি দাদির ব্যথা থাকলেও ও বুঝে যায়।”

চিকিৎসকরা বলেছিলেন, অ্যালেক্স চার বছর বয়সের গণ্ডি পেরোতে পারবেন না। কিন্তু আজ তিনি জীবনের ২০ বছর পূর্ণ করেছেন। তাঁর বাবা শনের ভাষায়, “২০ বছর আগে আমরা অত্যন্ত ভয়ে ছিলাম। কিন্তু এতদূর আসা সম্ভব হয়েছে আমরা বিশ্বাস রেখেছি বলেই।।”

সূত্র: এনডিটিভি, নিউইয়র্ক পোস্ট

স্বদেশ প্রতিদিন/ আরএফ  


আরও সংবাদ   বিষয়:  অ্যালেক্স   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close