বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইঞ্জিনে আগুন, দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:০০ পিএম

ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোনার জারিয়া অভিমুখে যাচ্ছিল। পথে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার স্টেশনের মাঝামাঝি এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এতে ট্রেনটি থেমে যায় এবং রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সঙ্গে সঙ্গে ইঞ্জিন থেকে ঘন ধোঁয়া উঠতে থাকে। এতে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে সরে যান। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে পেছনের দিকে সরিয়ে শম্ভুগঞ্জ স্টেশনে নিয়ে যান। সেখানে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল্প ইঞ্জিন সংযুক্ত করার পর বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনটি পুনরায় জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর পর থেকেই ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ট্রেন   ময়মনসিংহ   নেত্রকোনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close