বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পৃথিবীর সবচেয়ে নীরব কক্ষ, যেখানে রক্ত চলাচলের শব্দও শোনা যায়!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ AM

যুক্তরাষ্ট্রের মিনেসোটার অরফিল্ড ল্যাবরেটরিজের একটি বিশেষ কক্ষে প্রবেশ করলে আপনি এমন এক নিঃশব্দ পরিবেশ পাবেন, যা পৃথিবীর অন্য কোথাও নেই। এই কক্ষটি এতটাই নীরব যে এখানে পটভূমির (ব্যাকগ্রাউন্ড) শব্দ মাপা হয় নেগেটিভ ডেসিবেলে, যা মানব কানের সীমার নিচে পড়ে।

কক্ষের নিঃশব্দে মানুষ নিজের শরীরের অন্দরের শব্দ শোনার অভিজ্ঞতা পান। রক্ত সঞ্চালন, ফুসফুসের গতি, এমনকি চোখের পলকের শব্দও শোনা যায়। ল্যাবের প্রতিষ্ঠাতা স্টিভেন অরফিল্ড বলেছেন, যত নীরব কক্ষ, তত বেশি আপনি নিজের শরীরের শব্দ শুনতে পারবেন। এখানে আপনি নিজেই ‘শব্দ’ হয়ে উঠবেন।

কক্ষটিী বৈশিষ্ট্য হলো, এটি একটি অ্যানেকোয়িক চেম্বার, যার দেয়াল শব্দ প্রতিফলন রোধ করে। কক্ষটি কংক্রিট এবং স্টিলের একটি বহুপাত্রিক কাঠামোর মধ্যে রাখা হয়েছে। দেয়াল, মেঝে এবং চারপাশে ফাইবারগ্লাসের কোণীয় চাকা বসানো, যা শব্দ শোষণ করে। দর্শনার্থীরা ঝুলানো মেঝের ওপর দাঁড়ান, যেন মেঝের শব্দও শোনা না যায়।

এই কক্ষ শুধুই দর্শনার্থীর জন্য নয়। কোম্পানিগুলো এখানে তাদের পণ্য পরীক্ষা করে দেখতে পারে, কতটা শব্দ উৎপন্ন হয়। নাসা এখানে নভোচারীদের প্রশিক্ষণের জন্যও পাঠিয়েছে যেন তারা মহাকাশের নিঃশব্দে অভ্যস্ত হতে পারে। সাধারণ মানুষের জন্য এটি চরম ডিসঅরিয়েন্টিং। কোনো পটভূমির শব্দ না থাকায় মানুষের চলাফেরায় সমন্বয় করতে অসুবিধা হয়। অরফিল্ড বলেছেন, আপনি যদি অর্ধঘণ্টার বেশি সময় থাকেন, তবে অবশ্যই একটি চেয়ারে বসতে হবে।

তবে এই অভিজ্ঞতা পেতে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। চারজনের সঙ্গে এক ঘণ্টা থাকতে লাগে ৭৫ ডলার। এক ঘণ্টা ৩০ মিনিটের গ্রুপ ট্যুর (২০ মিনিট কক্ষে) ২০০ ডলার।ব্যক্তিগত এক ঘণ্টার অভিজ্ঞতা নিতে লাগবে ৪০০ ডলার।

এই কক্ষের ইতিহাসও সমৃদ্ধ। ১৯৭০ সালে এটি রেকর্ডিং স্টুডিও হিসেবে নির্মিত হয়।  বিখ্যাত শিল্পীরা যেমন, বব ডিলান এবং প্রিন্স এখানে কাজ করেছেন।

স্বদেশ প্রতিদিন/ এমএস 


















আরও সংবাদ   বিষয়:   নীরব কক্ষ   চলাচলের শব্দও শোনা যায়!  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close