বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সরকারি ২৭টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৩১ AM

দেশের সরকারি ২৭টি কলেজে নতুন অধ্যক্ষ ও ৫টি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ৩২ কর্মকর্তাকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন  আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন নিয়োগ পেয়েছেন।

এছাড়াও খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক সাইফুল ইসলাম, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক এস এম শফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদীন, ঢাকার সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হামিদ, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


















আরও সংবাদ   বিষয়:  সরকারি   অধ্যক্ষ ও উপাধ্যক্ষ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close