বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতকে হারানোর হুংকার দিয়ে রাখলেন হামজা
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপাল-ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ বিকেলে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। বাংলাদেশে এসেই ভারতকে হারানোর হুংকার দিয়ে রাখলেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে এবার ভারতকে হারাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে ভারতের মাঠে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছিলেন হামজা-জামাল ভূঁইয়ারা।

এবার তাদের হারাতে দৃঢ়প্রতিজ্ঞ হামজা। তিনি বলেছেন, ‘আমি সবাইকে একটা কথাই বলতে চাই, সব কিছু পজিটিভ থাকলে ভালো কিছু হবে। শেষ খেলায় আমরা জিততে পারিনি, যদিও আমরা ভালো খেলেছিলাম। তবে ইনশাআল্লাহ ভারতের বিপক্ষে আমরা জিতব।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছে দুই দলের। তবে দেশের জন্য হলেও আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে জিততে চান হামজা। ২৮ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘আমি বুঝতে পারছি ভারতের বিপক্ষে এইটা আমাদের একটা বড় খেলা। দেশের জন্য হলেও জিতব।

আমরা সবাই এই ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত। সবাই জয়ের জন্য কঠোর পরিশ্রম করছে। সবার সঙ্গে দেখা হবে মাঠে।’

ঢাকায় ফেরার অনুভূতি সম্পর্কে হামজা বলেছেন, ‘অসাধারণ অভ্যর্থনার জন্য আপনাদের ধন্যবাদ। ঢাকায় আবারও ফিরতে পেরে খুব ভালো লাগছে।

আশা করি, ভারতের সঙ্গে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা হবে। তার আগে অবশ্যই নেপালের বিপক্ষেও ভালো একটা খেলা হবে।’

তবে হামজার ফেরাটা একটু ধাক্কায় হয়েছে। ট্রাফিক জ্যামের কারণে ইংল্যান্ডের বিমানবন্দরে যথাসময়ে যেতে না পেরে বাফুফের টিকিটের ফ্লাইট মিস করেন তিনি। পরে নিজের টাকায় ৫ ঘণ্টা পরের আরেকটি ফ্লাইটে ঢাকায় নামেন তিনি। তাতে দুপুর ১২টার বিপরীতে বিকেল ৫টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


















আরও সংবাদ   বিষয়:  ভারত   হুংকার   হামজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close