বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনলাইন ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১১:১৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে।

আজ সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভিএএস) এর সঙ্গে অর্থ বিভাগেরে আইবিএএস++ এর আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বিইএফটিএন- এর মাধ্যমে সরাসরি করদাতাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলে একজন করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট মুসক কমিশনারেট অনলাইনে আবেদনটি পাওয়ার পর ভ্যাট আইনের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ভ্যাট রিফান্ড অনুমোদন করে তা স্বয়ংক্রিয়ভাবে আইবিএএস এর মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করবে। নতুন প্রবর্তিত এ পদ্ধতিতে করদাতাদেরকে ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল অথবা ভ্যাট রিফান্ডের চেক গ্রহণ করার জন্য ভ্যাট অফিসে যেতে হবে না। এতে করদাতার সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রিফান্ড প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন প্রবর্তিত অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলের মাধ্যমে রিফান্ড আবেদনসমূহ প্রক্রিয়াকরণের জন্য আইভিএএস- এ ইতোপূর্বে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে হার্ডকপির মাধ্যমে দাখিলকৃত সকল অনিষ্পন্ন রিফান্ড আবেদনের অর্থসহ সমুদয় রিফান্ড পাওয়ার জন্য করদাতাদেরকে আইভিএএস সিস্টেমের মাধ্যমে অনলাইনে মূসক-৯.১ ফরমের মাধ্যমে নতুন করে আবেদন দাখিল করতে হবে।

ভ্যাট রিফান্ডের অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল উল্লেখ করে এনবিআর জানায়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি যথাযথভাবে ব্যবহার করে করদাতাদেরকে দক্ষতার সঙ্গে দ্রুত সেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে সকল ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারিদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতা গ্রহণ করতে পারবেন।

এনবিআর আরো জানায়, স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ন অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অনলাইন   ভ্যাট   এনবিআর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close