বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফার্স্ট এইড বক্স স্থাপন করল রাবি ছাত্রদল
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:০৮ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্স্ট এইড বক্স স্থাপন করেছে হল শাখা ছাত্রদল। 

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় হলের মূল ফটকে দায়িত্বরত কর্মকর্তার নিকট এই ফার্স্ট এইড বক্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ফার্স্ট এইড বক্সে রাখা হয়েছে প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, ডায়রিয়ার ওষুধ, হেক্সিসল, গজ, ব্যান্ডেজ, তুলা ও ঝান্ডুবামসহ নানা প্রাথমিক চিকিৎসা সামগ্রী। বর্তমানে বক্সটি হলে গেটের দায়িত্বে থাকা কর্মচারীর কাছে সংরক্ষিত রয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারেন।

হলের ছাত্রদল সভাপতি হাবিবুল বাশার প্রিন্স বলেন, “শিক্ষার্থীরা অসুস্থ হলে বা খেলাধুলার সময় আঘাত পেলে চিকিৎসার জন্য রাবি মেডিকেলে ছুটতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবের জন্যই আমরা এই মানবিক উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও জানান, নিয়মিতভাবে ওষুধ সরবরাহ করে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা অব্যাহত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

হলের ছাত্রদল সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান বলেন, “হঠাৎ অসুস্থ হলে শিক্ষার্থীদের মেডিকেল সেন্টার বা স্টেশন বাজারের ফার্মেসিতে যেতে হয়। আবার খেলাধুলা করতে গিয়ে আঘাত পেলে রাবি মেডিকেল পর্যন্ত দৌড়াতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট কিছুটা কমাতেই আমাদের এই উদ্যোগ।”

ফার্স্ট এইড বক্স হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা ও মো. রাফি, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসম্পাদক ও হল সংসদের জিএস প্রার্থী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ আশরাফ তন্ময় এবং ছাত্রদল নেতা তানভীর হোসেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য   সেবা   রাবি   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close