বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যবিপ্রবির শিক্ষার্থী এখন বাংলাদেশ ফুটবল দলের কোচ
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৮:৩১ PM
উম্মে হাফসা রুমকী

উম্মে হাফসা রুমকী

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের গোলকিপার কোচ হিসেবে যোগ দিচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী উম্মে হাফসা রুমকী। একসময় মাঠে দাপুটে ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন তিনি। পরে অ্যাথলেটিক্সে এসে হাইজাম্পে জাতীয় রেকর্ড গড়েন। এবার আবারও ফুটবলে ফিরে এসেছেন কোচ হিসেবে।

গতকাল শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রামে মেয়েদের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন উম্মে হাফসা রুমকী। সিরাজগঞ্জের মেয়ে হাফসা বর্তমানে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি পূর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে চীন, জাপান ও কোরিয়ায় প্রীতি ম্যাচ খেলেছেন। এছাড়া কুমিল্লা ইউনাইটেড ও জামালপুর কাচারিপাড়ার হয়ে দুইটি লিগে অংশ নিয়েছেন। গত বছর জামালপুর কাচারিপাড়ার সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। করেছেন বিভিন্ন কোচিং কোর্স, যার মধ্যে গোলকিপার কোচিং কোর্স অন্যতম।

অ্যাথলেটিক্সে আসার পর উম্মে হাফসা হাইজাম্পে অসাধারণ সাফল্য অর্জন করেন। ২০১৭ সালে ফুটবল ছেড়ে অ্যাথলেটিক্সে যোগ দেন তিনি। গত আট বছরে জাতীয় পর্যায়ের হাইজাম্প প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণপদক জিতেছেন, যার মধ্যে তিনটি জাতীয় রেকর্ড। হাইজাম্পে তার ব্যক্তিগত সর্বোচ্চ লাফ ১.৭৪ মিটার, যা বর্তমানে জাতীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ।

সম্প্রতি ফুটবলে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বাংলাদেশ নৌবাহিনীর চুক্তিভিত্তিক চাকরি ছেড়েছেন। নৌবাহিনীতে কোচ হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব থাকলেও তিনি বেছে নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বকে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে উম্মে হাফসা বলেন, “অনূর্ধ্ব-২০ নারী দলের কোচ হিসেবে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, তবে কিছুটা ভয়ও লাগছে, কারণ দায়িত্বটা অনেক বড়। আমি সবকিছু শিখে নেওয়ার চেষ্টা করছি। আশা করি কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুত এই ভয় কাটিয়ে উঠব। আমার সেরাটা দিয়ে দলকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া এখন আমার মূল লক্ষ্য।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “একদিন বাংলাদেশ নারী ফুটবল দলের জাতীয় কোচ হিসেবে নিজেকে দেখতে চাই।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close