প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৮:৩৬ PM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বাবা মায়ের টেকসই উন্নয়ন ও শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রতীমা রানী রায়ের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন সিএনবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, রফিকুল ইসলাম রনজু, ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রানী রায় প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ এমএস