বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৩:৪০ PM

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।


নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া যাবে না। নির্বাচনী পরীক্ষার তারিখ ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


তবে এ সময় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


রবিবার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নির্দেশনায় আরও বলা হয়, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলবে এবং নতুন নির্দেশনা না আসা পর্যন্ত নির্বাচনী পরীক্ষা স্থগিত থাকবে।


বোর্ড জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  এইচএসসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close