বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মীরসরাইয়ে বিএনপি প্রার্থী নুরুল আমিনের সঙ্গে প্রেস ক্লাবের মতবিনিময় সভা
‎মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৪:৫৩ PM

মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। ‎

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল আমিন চেয়ারম্যান।

নুরুল আমিন ‎তিনি বলেন, “চুরি, ডাকাতিসহ আইনশৃঙ্খলার অবনতি উত্তোরণ ঘটাতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। ইকোনমিক জোনসহ অর্থনৈতিক উন্নয়নে মীরসরাইকে বিশ্ববাসী আলাদাভাবে চিনবে। তাই মীরসরাই আসনটি জাতীয়ভাবে গুরুত্ব বহন করে।” 

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা গ্রহণ করবো। প্রতিটি ইউনিয়নে শুক্রবার জুমার নামাজ আদায় করে এলাকার সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবো। 

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহার যাতে না হয় সে বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি রাখতে এবং সুন্দর মিরসরাই গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মীরসরাই উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মীরসরাই পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, মীরসরাই পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   নুরুল আমিন   প্রেস ক্লাবে   মতবিনিময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close