বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দেবিদ্বারে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম

কুমিল্লার দেবিদ্বারে হার্ট অ্যাটাকে আলী আশরাফ (৪৪) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় তিনি চিকিৎসা নিতে যাওয়ার পথে সিএনজিতে হৃদরোগের ক্রান্তিকালে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী আশরাফ বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। জানা যায়, সকালে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন। পথে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে সিএনজি ড্রাইভারকে দ্রুত হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। চরবাকর এলাকায় পৌঁছালে তিনি সিএনজিতে লুটিয়ে পড়েন।

আলী আশরাফ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সিমরাইল গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে আফরুজা ইসলাম নবম শ্রেণীতে, বড় ছেলে হাবিবুর রহমান হামিম পঞ্চম শ্রেণীতে পড়ছে এবং ছোট ছেলে ওমরের বয়স আড়াই বছর।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহীদুল্লাহ প্রধান, বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এবং দেবিদ্বার থানার এসআই আবু তাহেরসহ নিহতের আত্মীয়রা হাসপাতালে ছুটে আসেন।

নিহতের স্ত্রী রুমা আক্তার বলেন, “তিনি সিএনজিতে উঠে আমাকে জানালেন তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং তিনি হাসপাতালে যাচ্ছেন। কিছুক্ষণ পর আমরা তার মৃত্যুর সংবাদ পাই।”

সিএনজি চালক আব্দুল আলীম জানান, “পথের মধ্যে স্যার আমাকে বলেন তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। চরবাকর এলাকায় তিনি সিএনজির ভিতরে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার জানান তিনি মারা গেছেন।”

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, “পুলিশ সদস্য হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন।”

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহীদুল্লাহ প্রধান বলেন, “সকালে তিনি অসুস্থ্যবোধ করলে চিকিৎসার জন্য ফাঁড়ি থেকে বের হন। মৃত্যুর সংবাদ পেয়ে আমরা হাসপাতালে ছুটে আসি।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   হার্ট   পুলিশ   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close