
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোংলা বন্দর ডেনিস বোট লঞ্চ বডি মালিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, এমরান হোসেন ও জামাল হোসেন।
মোট ৫৭ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ৬টি পদের বিপরীতে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়, আর বাকি ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি: দিদারুল ইসলাম দিদার, সহ-সাধারণ সম্পাদক: মনিরুল ইসলাম, সদস্য: মনিরুল ইসলাম
ভোটে নির্বাচিতরা:
সাধারণ সম্পাদক পদে ফরিদ খলিফা আনসার প্রতীক ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে মহিদুল ইসলাম দোয়াত-কলম প্রতীক ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ পদে জহিরুল ইসলাম কলস প্রতীক ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ চলাকালীন সময়ে প্রার্থীরা জানান, আজকের নির্বাচন আমাদের মিলনমেলা। ফলাফল যাই হোক, সবাই একসঙ্গে থেকে সমিতির উন্নয়নে কাজ করব।
ভোটাররাও একই প্রত্যাশা ব্যক্ত করেন যে-ই জয়ী হোক, আমাদের সমিতির সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে, সেটাই আমাদের কামনা।
নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন থানা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির, গোলাম নুর জনি, সাবেক কাউন্সিলর মো. এমরান হোসেন, বাবলু ভুইয়া, আলাউদ্দিন, কাদের তালুকদার, জাহিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা বলেন, “পুরো নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে