| শিরোনাম: |

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে সেগুলো ভুলে যায়, তাই জনগণকে আর কোনো ধোঁকার মধ্যে না পড়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক সমাবেশে জামায়াত আমির এ কথা বলেন।
তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন। তবে কিছু দল নির্বাচনের আগে বড় বড় ফিরিস্তি দেয়, কিন্তু নির্বাচন শেষ হলে তা ভুলে যায়। জনগণকে আর এই প্রতারণার শিকার হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ৫৪ বছর ধরে জনগণ প্রতিনিয়ত ধোঁকা খেয়ে আসছে। এবার ধোঁকাবাজদের না বলতে হবে। অতীত ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ভবিষ্যৎ ঠিক করতে হবে, কারণ দেশের সামনের পথ নির্ভর করছে জনগণের সচেতন সিদ্ধান্তের ওপর।
স্বদেশ প্রতিদিন/ আরএফ