বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফার্মগেটে বোমা বিস্ফোরণ, কিল-ঘুষি খেয়েও সন্দেহভাজনকে ধরলেন যুবদল নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:২০ পিএম

রাজধানীর ফার্মগেটে প্রধান সড়কের ওপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে দুর্বৃত্তরা ব্যস্ততম ফার্মগেট ওভারব্রিজের নিচে সড়কের ওপর পরপর বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি মোটরসাইকেল থেকে একজন আরোহী রাস্তার ওপর দুইটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। বোমা দুইটি বিস্ফোরণের পরই ওই মোটরসাইকেলে চালক ও আরোহী কাওরানবাজারের দিকে পালাতে থাকলে ঢাকা মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল রাজ শাওন ব্যাটারিচালিত রিকশার আরোহী ওই মোটরসাইকেল অনুসরণ করেন। 

পরে কাওরানবাজারে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেলটি যানজটে থেমে যায়। এ সময় শাওন মোটরসাইকেলের পিছনের সিটে বসা আরোহীকে জাপটে ধরেন। তখন ওই ব্যক্তি শাওনকে কিল ঘুষি মেরে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর শাওন মোটরসাইকেল চালককে জাপটে ধরে পুলিশের সহায়তা চান। 

এ সময় পুলিশ মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে। মোটরসাইকেল চালককে আটক করে তেজগাঁও থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

তাকে আটক করে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফার্মগেট   বোমা   বিস্ফোরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close