বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বৃষ্টির প্রভাব কমায় সবজির বাজারে কিছুটা স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে কিছুটা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা রাজধানীর সবজির বাজারে ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছে।

আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজি হলো পেঁপে, যা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, বেগুনসহ কয়েকটি সবজির দাম ৮০ টাকার ঘরে অবস্থান করছে।

রাজধানীর বাজারে আজকের দাম (প্রতি কেজি/প্রতি পিস): পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মগবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা বলেন, “গত কয়েক মাস ধরে সবজির দাম অনেক বেশি ছিল। তবে গত সপ্তাহে দাম কিছুটা কমে যাওয়ায় সস্তায় সবজি কিনতে পারলাম। যদিও আজ কিছু সবজির দাম আবার বেড়েছে, শীতকাল ধরে বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম ধীরে ধীরে কমতে থাকবে।”

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন জানান, “বিগত কয়েক মাস ধরে সবজির অতিরিক্ত দাম অনেকটা কমেছে। তবে বৃষ্টির কারণে কিছু সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কয়েকটি সবজির দাম সামান্য বেড়েছে। শীতের সময়ে বাজারে প্রচুর সবজি সরবরাহ হবে, তাই দাম আরও কমে যাবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সবজি   বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close