মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মোদিকে ‘মহান ব্যক্তি’ বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহান ব্যক্তি ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আগামী বছর ভারত সফর করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা ভালোই চলছে। তারা (ভারত) রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। মোদি আমার বন্ধু, আমরা কথা বলি এবং তিনি (মোদি) চান যে আমি সেখানে যাই। আমরা এই সফরের বিষয়টা বিবেচনা করব, আমি অবশ্যই সেখানে যাব।

আগামী বছর তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা সরাসরি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, এটা হতে পারে।’

চলতি বছরই কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারত আসার কথা ছিল। তবে ভারত-মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের আবহে কোয়াড জোট অস্তিত্ব সংকটে পড়েছে।

ইউক্রেন সংকটের পর থেকে ভারত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণে ছাড়কৃত মূল্যে অপরিশোধিত তেল আমদানি করে আসছে, যা ওয়াশিংটনের অস্বস্তির কারণ ছিল।
 
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতকে রাশিয়ার ওপর এই অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর জন্য চাপ দিয়ে আসছিল। দৃশ্যত বাণিজ্য শুল্ক কমানোর এই লোভনীয় প্রস্তাবের মাধ্যমে সেই লক্ষ্যেই এগোচ্ছে ওয়াশিংটন।
 
মার্কিন প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে বলে আসছেন ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে চলেছে। ট্রাম্প দাবি করেছেন যে ভারত আর রাশিয়ার থেকে তেল আমদানি করবে না এবং শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হবে।
 
ভারত এসব দাবির আনুষ্ঠানিক জবাব দিয়ে বলেছে, ভারত তার জনগণের জ্বালানি চাহিদাকে সর্বোচ্চ স্থানে রাখবে। নয়াদিল্লি তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে

তবে এবার ট্রাম্প নিজেই ভারত সফরের ইঙ্গিত দিলেন। সেই সঙ্গে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা শিগগিরই অবসান ঘটছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। 


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মোদি   ‘মহান ব্যক্তি’   ট্রাম্প   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close