প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:২৬ AM

সংগৃহীত ছবি
গ্রিস ও আলবেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলের সালফার কেভ নামের একটি গুহায় বিজ্ঞানীরা ১ লক্ষ ১০ হাজারেরও বেশি মাকড়সার বিশাল আস্তানার সন্ধান পেয়েছেন। গুহার ভেতরে মাকড়সাগুলো একত্রিত হয়ে প্রায় ১০০ বর্গমিটার জুড়ে জাল তৈরি করেছে, যা দেওয়াল ও ছাদ ঢেকে ফেলেছে।
জীববিজ্ঞানী ইস্তভান উরাকের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, গুহার মাকড়সার এই বিশাল আস্তানায় দুটি ভিন্ন প্রজাতি সহাবস্থাপন করছে। এর মধ্যে প্রায় ৬৯ হাজার সাধারণ বা বার্ন ফানেল উইভার এবং প্রায় ৪২ হাজার প্রিনেরিগন ভেগানস বা বামন উইভার রয়েছে। সাধারণত ফানেল উইভাররা বামন উইভারকে শিকার করে, তবে গুহার সীমিত আলো এবং খাবারের প্রাচুর্য তাদের মধ্যে সহনশীল বা ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক তৈরি করেছে।
গুহার ইকোসিস্টেম অত্যন্ত সরল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে টিকে আছে। সালফারের উপস্থিতি মাইক্রোবিয়াল বায়োফিল্ম গঠনে সহায়ক, যা নন-বাইটিং মিজ মাছির শূককীট দ্বারা খাওয়া হয়। শূককীট পূর্ণাঙ্গ মাছিতে পরিণত হলে, এটি হাজার হাজার মাকড়সার খাদ্য সরবরাহ করে। গুহায় শেডেড অর্ব উইভার নামের আরেকটি মাকড়সারও উপস্থিতি আছে, তবে তারা একাকী প্রকৃতির কারণে অন্যদের থেকে বিচ্ছিন্ন।
গবেষক উরাক এই আবিষ্কারকে তাদের জন্য অসাধারণ সাফল্য হিসেবে অভিহিত করেছেন।
সূত্র: সেভেন নিউজ